,

ঈদে ট্রায়াল রুমের গোপন ক্যামেরা থেকে সাবধান

news-image

ঈদে নতুন পোশাক কিনতে রাজধানীর বিভিন্ন শপিংমলগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। নিজের পছন্দের পোশাক কিনতে ক্রেতার ছুটছেন নামিদামি সব শপিংমলে।

রেডিমেট পোশাক কিনতে যারা শপিংমলগুলোতে যান তারা সাধারণত ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে পোশাক কিনে থাকেন। কারণ শখের যে পোশাক আপনি কিনছেন, সেটি আপনার পরনে ঠিকমত না হলে বিপাকে পড়তে হয়।

বর্তমানে মেয়েদের আতংকের আরেক নাম গোপন ক্যামেরা। শপিংমল, ফ্যাশন হাউস, বিউটি পার্লার ছাড়াও বিভিন্ন স্থানের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা থাকে। যা মেয়েরা না বুঝেই এর শিকার হন। পরবর্তীতে ভয়ঙ্কর বিপদে সম্মুখীন হতে হয় মেয়েদের। ট্রায়াল রুমে লুকিয়ে রাখা গোপন ক্যামেরায় কখন নারীর আপত্তিকর ছবি বা ভিডিও তোলা হচ্ছে তা টেরও পাওয়া যায় না!

কিন্তু কী করে বুঝবেন ট্রায়াল রুমে কোনো ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে কিনা? আসুন জেনে নেয়া যাক ট্রায়াল রুমের গোপন ক্যামেরা বোঝার উপায়।

১. প্রথমে ট্রায়াল রুমে বা বাথরুমে লাগানো কাচ ভালো করে পরীক্ষা করে নিতে হবে। কাচের ওপর একটি আঙুল রেখে দেখুন। যদি দেখেন কাচের ওপর রাখা আঙুল আর আয়নায় দেখতে পাওয়া আঙুলের প্রতিফলনের মধ্যে সামান্য দূরত্ব রয়েছে, তাহলে বুঝবেন সব ঠিক আছে।

কিন্তু যদি আয়নার ওপর রাখা আঙুল আর তার প্রতিফলনের মধ্যে কোনো দূরত্ব না থাকে, তাহলে বুঝতে হবে এক্ষেত্রে কোনো কারসাজি নিশ্চয়ই আছে! কেউ হয়তো আয়নার পেছনে ক্যামেরা লুকিয়ে রেখেছে!

২. ট্রায়াল রুমে ঢুকে সব লাইট বন্ধ করে দিয়ে চারদিকে তাকিয়ে দেখুন। ঘরের মধ্যে কোথাও লাল বা সবুজ আলোর বিন্দু দেখা গেলে বুঝবেন যে সেখানে ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে।

৩. আজকাল এমন অনেক ক্যামেরা পাওয়া যায় যা হ্যাঙ্গার, বোতাম, চশমা, পেন, হুক, জুতা বা বেল্টের মধ্যে অনায়াসে লুকিয়ে রাখা যায়। তাই ট্রায়াল রুমে ঢুকে ভালো করে চারপাশের জিনিসগুলো খতিয়ে দেখে নিন। অনাবশ্যক কোনও জিনিসপত্র সেখানে থাকলে সতর্ক থাকুন।

৪. বর্তমানে বাজারে এমন স্মার্টফোন বা ক্যামেরা পাওয়া যাচ্ছে যা অ্যাক্টিভিটি ট্র্যাক করে আপনা থেকেই অন হয়ে যায়। কিন্তু এই ফোন বা ডিভাইসটি অন হওয়ার সময়ও একটি আওয়াজ শোনা যায়। অনেক সময় কোনো আওয়াজ না হয়ে ভাইব্রেশনও হতে পারে। খেয়াল রাখুন, সতর্ক থাকুন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর