,

আইসিটি থেকে বাদ পড়লেন মোস্তাফা জব্বার

news-image

মন্ত্রিপরিষদ পুনর্বিন্যাস করা হয়েছে। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় মন্ত্রিসভার সদস্যদের কয়েকজনের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। এতে অন্তত তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বভার কমেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বাদ পড়েছেন। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন এখন থেকে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

পুনর্বিন্যাস করা মন্ত্রিপরিষদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন স্বপন ভট্টাচার্য। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জুনাইদ আহমেদ পলক।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়েক হাজার পর্নসাইট বন্ধসহ তথ্যপ্রযুক্তিখাতে বিভিন্ন উদ্যোগ নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভায় মোস্তাফা জব্বার ছিলেন আলোচনায়। ৭ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এরপর এই প্রথম মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর