,

শেষ ধাপের ভোটে পশ্চিমবঙ্গে দফায় দফায় সংঘর্ষ

news-image

ডেস্ক রিপোর্ট।। ভারতে লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটে পশ্চিমবঙ্গের ৯টি আসনের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া ২-১টি কেন্দ্রে বোমা বিস্ফোরণরে খবরও পাওয়া গেছে। রোববার সকালে নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যে রাজ্যের ৯ লোকসভা আসনে ভোট শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয় ভোটগ্রহণ। ৯টি কেন্দ্রের প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাকর্মীরা ছিলেন। কিন্তু সংঘর্ষ এড়নো সম্ভব হয়নি। তবে হতাহতের খবর এখনও জানা যায়নি।

ভোট শুরুর সময় থেকে দফায় দফায় গোলমালের খবর এসেছে যাদবপুর থেকে শুরু করে বসিরহাট কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।

ভোট কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের জোড়াসাঁকোর বিধানসভা একটি বুথে ভোট দিতে যান বাবুল। সে সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আর সেই কারণে ভোটারদের বুথে পৌঁছতে সময় লেগে যাচ্ছিল। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তার কারণে অনেকেই ভোট দিতে পারছিলেন না বলে অভিযোগ। এরপরই বিক্ষোভ শুরু হয়। গত বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্রে ভোট দিতে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন বাবুল।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। বেলা ১২টা নাগাদ বজবজে তৃণমূলের দুষ্কৃতীরাই তার উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে মুকুন্দপুরে বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে।

রবীন্দ্র সরণির একটি বুথের বাইরে বাইকে করে দুষ্কৃতিরা এসে বোমা মেরে পালিয়ে যায়। তৃণমূলের দুষ্কৃতিরাই এই বোমাবাজি করেছে বলে বিজেপির অভিযোগ। এছাড়া দেগঙ্গার গিলাবেড়িয়ার ৬৬ এবং ৬৭ নম্বর বুথে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর