,

সৌদি ক্রাউন প্রিন্সকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট।। চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সৌদি প্রেস অ্যাজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তারা টেলিফোনে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যের উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ব্যাপারে তারা কথা বলেছেন বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ইরানকে ঠেকাতে মার্কিন সেনা পুনরায় মোতায়েন করতে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো। অন্যদিকে ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন রণতরী ইরানের সহজ নিশানায় রয়েছে। রবিবার সৌদি প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, সৌদি আরব ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। তবে ইরান যদি শুরু করার সিদ্ধান্ত নেয় তবে শক্তি ও দৃঢ়তার সঙ্গে জবাব দেওয়া হবে।

এর আগে গত শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, তিনি বিশ্বাস করেন না এই অঞ্চলে সহসা যুদ্ধ দেখা দেবে। কেননা, তেহরান কারো সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চায় না। কোনো দেশ এমন কোনো বিভ্রমও সৃষ্টি করতে পারবে না যা ইরানকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর