,

জাপানের মিতসুবিশি গাড়ি তৈরি হবে চট্টগ্রামে

news-image

নিউজ ডেস্ক।। বাংলাদেশে গাড়ি উৎপাদনের কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাপানের বিশ্ববিখ্যাত কোম্পানি মিতসুবিশি মোটরস কোম্পানি। চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল জোনে এ কারখানা স্থাপন করা হবে। প্রাথমিক পর্যায়ে কোম্পানিটি প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে এক বৈঠক শেষে মিতসুবিশি মোটরস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট রায়োজিরো কোবাসি এসব তথ্য জানান। খবর বাসসের।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) আমন্ত্রণে জাপানের এই কোম্পানির ৫ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে কোম্পানিটি মিরসরাইকে বেছে নিয়েছে। কোম্পানিটি বাংলাদেশে বিনিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে।

কোম্পানিটি বাংলাদেশে প্রথমে গাড়ি অ্যাসেম্বল করবে। পর্যায়ক্রমে গাড়ি তৈরির সব কাজই বাংলাদেশে সম্পন্ন হবে।

মিতসুবিশি মোটরস কোম্পানির প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান কখনও প্রয়োজন মনে করলে পুরো মূলধন ও লাভ ফিরিয়ে নিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর