,

জরুরি বৈঠকের আহ্বান সৌদি আরবের

news-image

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরব উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে আলোচনার জন্য আঞ্চলিক উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও আরব লীগের জরুরি বৈঠক ডেকেছে। খবর: এএফপি’র।

শনিবার সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, বাদশাহ সালমান এই অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ‘আগ্রাসন ও তার পরিণাম’ সম্পর্কে আলোচনার জন্য ৩০ মে মক্কায় দুটি জরুরি বৈঠক ডেকেছেন। তিনি এ বৈঠকে যোগ দেয়ার জন্য উপসাগরীয় ও আরব দেশগুলোর নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন।

ইরানের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বিমানবাহী যুদ্ধ জাহাজ এবং বোমারু বিমান মোতায়েন করায় অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এদিকে গত রবিবার ফুজাইরাহ উপকূলে রহস্যজনক নাশকতায় সৌদি আরবের দুটি তেলবাহী টেঙ্কারসহ চারটি জাহাজের ক্ষতি হয়েছে।

এই ঘটনার পর মঙ্গলবার সৌদি আরবের একটি প্রধান তেলের পাইপলাইনে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এটা হবে তেল রপ্তানীর বিকল্প রুট। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে  দেয়ার হুমকি দিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর