,

মাসে ৩৫ হাজার টাকা ভাতা চান মুক্তিযোদ্ধারা

news-image

মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ১০ হাজার (সাধারণ) থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান মুক্তিযোদ্ধারা। পাশাপাশি এ কর্মসূচি থেকে মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানানো হয়।

মানববন্ধনে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব মুক্তিযোদ্ধা জি কে বাবুল চিশতির বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক আহমদ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছেন। এরা পরবর্তীতে অবৈধভাবে ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছেন। তাই দ্রুত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হোক এবং মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দেয়া হোক।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা শফি উদ্দিন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল মুজিম সন্টু ও অর্থ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর