,

সাহরি খেয়েও রোজা রাখা হলো না মা-ছেলের

news-image

প্রতিদিনের মতোই রোজা রাখার উদ্দেশ্যে সাহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল পরিবারটি। এমন সময় হঠাৎ বজ্রপাত কেড়ে নিল ঘরে থাকা মা ও ছেলের প্রাণ। এ ঘটনায় একই পরিবারের আরো দুইজন আহত হয়েছেন। ঝলসে গেছে বাড়ির উঠানে থাকা ফলদ গাছ।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম বড়নাল ইউনিয়নের করিম মাষ্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন- আয়েশা খাতুন (৫৫) ও তার ছেলে মো. আব্দুল মমিন (২২)। এ সময় একই পরিবারের আরও দুইজন আহত হন। আহতরা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বড়নাল ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল জলিল জানান, ভোরে সাহরি খেয়ে ঘুমানোর আগমুহূর্তে হঠাৎ বজ্রপাতে মা ও ছেলে নিহত হন। আহত হন ঘরে থাকা আরও দুজন।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সনাহিদ উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর