,

মহানবীকে নিয়ে কটূক্তি, কুবি শিক্ষার্থী আটক

news-image

ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ধর্মীয় বিদ্বেষপূর্ণ মন্তব্য করায় তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জয় দেব নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’র ফেসবুক ভেরিফাইড পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় ধর্মীয় বিদ্বেষপূর্ণ একটি মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওই শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল বিভাগের পটুয়াখালীতে।

স্ক্রিনশটের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষপূর্ণ ওই মন্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। একের পর এক পোস্টের মাধ্যমে অভিযুক্ত শিক্ষার্থীর এমন মন্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এমন পরিস্থিতিতে তোপের মুখে পড়ে অভিযুক্ত শিক্ষার্থী তার মন্তব্যটি মুছে ফেলেন এবং এরকম মন্তব্যের পুনরাবৃত্তি হবে না বলে ক্ষমা প্রকাশ করেন। তবে তাতেও শান্ত হয়নি পরিস্থিতি।

জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফা নির্বাচনের আগে ধ্যানে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’-এমন একটি ভিডিওবার্তা নিজেদের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে ভয়েস অব আমেরিকা। বার্তাটি শেয়ারের কিছুক্ষণ পর ওই পোস্টে ধর্মীয় বিদ্বেষপূর্ণ মন্তব্যটি করেন অভিযুক্ত জয় দেব।

এদিকে ইসলাম ধর্ম ও রাসুল হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষার্থীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অভিজিৎ বণিক নামে এক শিক্ষার্থী লিখেছেন, ‘যে অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে পারে না, সে কখনো নিজের ধর্মকেও শ্রদ্ধা করতে পারে না… তীব্র নিন্দা জানাই এবং শাস্তির দাবি জানাই।’

রহমত উল্লাহ নীরব নামে এক শিক্ষার্থী লিখেছেন, ‘বিষয়টি মোটেও হালকা নয়। সে কার সাথে চলে, কোথায় যায়, কি বই পড়ছে… সবকিছুই খতিয়ে দেখা জরুরি।’

শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, ‘ধর্মীয় ব্যাপারে এমন নিচু মানসিকতার ছেলেদের ভার্সিটিতে না পড়াই বেটার। প্রশাসনকে বলব যথাযথ ব্যবস্থা নিতে।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম বলেন, ‘অভিযুক্ত জয় দেব কুমিল্লার ঠাকুরপাড়াস্থ একটি মেসে থাকতো। সে ফেসবুকে ইসলাম ও মহানবীকে নিয়ে কটূক্তি করায় স্থানীয়রা তাকে আটক করে আমাদের খবর দেয়। আমরা আজ তাকে আটক করি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চলমান আইনে ব্যবস্থা নিবো। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপাতত মামলা করার কোনো পদক্ষেপ নেই। এরপরও উপাচার্যের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নিবো।’

এর আগেও গত ২৫ মে ২০১৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের বাসে এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া যায় জয় দেবের বিরুদ্ধে। এ ছাড়াও সে বিভিন্ন সময়ে অনলাইন ও অফলাইনে ধর্মীয় বিদ্বেষপূর্ণ মন্তব্য করে থাকেন বলে দাবি করেন শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর