,

এতোদিন কোথায় ছিল সারিকা?

news-image

বিনোদন ডেস্ক।। শোবিজ পাড়ায় এখন আর খুব একটা দেখা যায় না মডেল-অভিনেত্রী সারিকাকে। শোবিজ অঙ্গনের খুব কাছের মানুষরাও বলতে পারবেন না, বর্তমানে তার সময়গুলো কীভাবে কাটছে? নানা কারণে মিডিয়া থেকে বেশ কয়েক বছর আগেই নিজেকে আড়াল করে নেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। অবশেষে দেখা মিলল সারিকার। বিরতির পর এবার অভিনয়ে ফিরেছেন তিনি। কাজ করছেন ঈদের একটি টেলিছবিতে। আসন্ন ঈদে সারিকাকে দেখা যাবে ‘চুল তার কবেকার’ শিরোনামের একটি টেলিছবিতে। এটি রচনা ও পরিচালনা করছেন তুহিন হোসেন। গত শুক্রবার এর শুটিংয়ে অংশ নেন সারিকা।

এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘এর আগেও এই নির্মাতার সঙ্গে বেশ কিছু কাজ করেছি। নতুন এই টেলিছবির গল্পটি অনেক সুন্দর, তাই এতে অভিনয় করছি। আশা করি, গল্পটি সবার পছন্দ হবে।’

নির্মাতা তুহিন হোসেন জানান, ‘চুল তার কবেকার’ টেলিছবিতে আরও অভিনয় করছেন মিশু সাব্বির, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে। ঈদের সপ্তমদিন রাত ৭টা ৪৫ মিনিটে এটি প্রচার হবে চ্যানেল আইতে।

এদিকে মডেলিং দিয়ে ২০০৬ সালে শোবিজ পাড়ায় পা রাখেন সারিকা। এরপর নাটকে নাম লেখান ২০১০ সালে। কিন্তু ২০১৩ সালের মাঝামাঝি হঠাৎ করেই নাটক ও মডেলিংয়ে অনিয়মিত হয়ে পড়েন। ২০১৪ সালে জানা যায়, ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে তার বিয়ে হয়েছে। তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্মও হয়। কিন্তু সাংসারিক জীবনে বনিবনা না হওয়ার কারণে একটা সময় গিয়ে ভেঙে যায় সংসার।

অন্যদিকে অশিল্পীসুলভ আচরণের জন্য ২০১৮ সালের শেষের দিকে সারিকাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছিল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। পরবর্তীতে আচরণের জন্য ক্ষমা চান তিনি। এরপরই সংগঠনটি তার ওপরে থাকা নিষেধাজ্ঞা শিথিল করে। কিন্তু তারপরও অভিনয়ে আর নিয়মিত হতে পারেননি সারিকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর