,

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ!

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এঘটনার পর ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে প্রচার চালানো হয়েছে। নিহত ওই ছাত্রী ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া বাংলাদেশে পড়াশোনা করতেন। তার নাম নওশীন আক্তার সাবা। এদিকে সাবা হত্যার প্রতিবাদে শনিবার জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। পরে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাস্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রান করেছেন একটি নারী সংগঠনসহ নিহত সাবার স্বজনরা ।

এর আগে শনিবার দুপুরে জেলা নারী মুক্তি সংসরে উদ্দ্যোগে শহরের জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরের সামনের প্রধান সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নারী মুক্তি সংসদের সভাপতি সেলিমা দিল আফরোজ হাসি, সাধারন সম্পাদক ফরিদা চৌধুরী এবং নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী- নওশীন আক্তার সাবার ছোট বোন- উম্মে হাতুন আজিজ মাহিন, স্বজন আমির হামজা, সিহাব উদ্দীন জয়, সাজ্জাদুর রহমান সুমন, রুহুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, নওশীন আক্তার সাবা আত্মহত্যা করেননি, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়েছে। নওশীনের স্বামী সফটওয়ার ইঞ্জিনিয়ার সেলিম আহমেদ ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও উলে­খ করেন বক্তারা। তারা অবিলম্বে নওশীন আক্তার সাবার হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিাবি করেন।

উলে­খ্য, জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের প্রফেসর মাহমুদ হাসানের মেয়ে সাবা ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া বাংলাদেশে পড়াশোনা করতেন। তিনি তার সফটওয়ার ইঞ্জিনিয়ার স্বামী সেলিম আহমদের সাথে মধ্য বাড্ডার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ১২মে মধ্যরাতে তার স্বামী পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালায় বলে অভিযোগ উঠে। উৎস: ক্যাম্পাসলাইভ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর