,

এমবাপে চমকে পিএসজির বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক।। জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। জালের দেখা পেলেন এদিনসন কাভানি ও আনহেল দি মারিয়া। তিন তারকার নৈপুণ্যে লিগ ওয়ানে দিজোঁকে বড় ব্যবধানে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠে শনিবার রাতে ম্যাচটি ৪-০ গোলে জিতেছে পিএসজি। মার্চে লিগের প্রথম পর্বের দেখায়ও দলটিকে একই ব্যবধানে হারিয়েছিল টমাস টুখেলের দল।

ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই গোল আদায় করে নেয় পিএসজি। ইউলিয়ান ড্রাক্সলারের পাস ডি-বক্সের বাইরে পেয়ে দারুণ বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান দি মারিয়া।

পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রয়েছে আর্জেন্টাইন এই মিডফিল্ডারের। একজনকে কাটিয়ে তার দূরের পোস্টে বাড়ানো ক্রসে হেডে জাল খুঁজে নেন কাভানি। আসরে এটি উরুগুয়ের স্ট্রাইকারের ১৮তম গোল। ২৫তম মিনিটে ব্যবধান বাড়তে পারতো; তবে বেলজিয়ামের ডিফেন্ডার তমা মুনিয়ের হেড পোস্টে বাধা পায়। ৩৬তম মিনিটে কাছ থেকে টোকা দিয়ে দলের তৃতীয় গোলটি করেন এমবাপে।

৫৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন এমবাপে। মাঝমাঠ থেকে লেয়ান্দ্রো পারেদেসের বাড়ানো পাস পেয়ে অনেকটা এগিয়ে ডি-বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে বল জালে জড়ান দারুণ ফর্মে থাকা তরুণ ফরোয়ার্ড। আসরে ফরাসি এই ফুটবলারের এটি সর্বোচ্চ ৩২তম গোল। ৩৭ ম্যাচে ২৯ জয় ও চার ড্রয়ে আগেই শিরোপা নিশ্চিত করা পিএসজির পয়েন্ট হলো ৯১। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট হলো ৭৫।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর