,

চমক নিয়ে আসছেন তিশা!

news-image

বিনোদন ডেস্ক।। ঈদের বাকি আর বেশি দিন নেই। টিভি নাটকের শিল্পীরা বেশ ব্যস্ত সময় পার করছেন এখন। যারা বছরের অন্য সময়গুলোতে অভিনয় থেকে দুরে থাকেন তাদেরকেও ঈদের দু’একটি নাটকে দেখা যায়। সেই তালিকায় আছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এই অভিনেত্রী গেল কয়েক বছর ছোট পর্দায় বিশেষ দিবসের নাটকেই অভিনয় করছেন। এর বাইরে চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকেন তিনি।

আসছে ঈদের জন্য এরইমধ্যে তিশা কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। উল্লেখযোগ্য নাটকগুলো হলো- মাসুদ সেজানের ‘ঈদ ধামাকা অফার’, মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ‘আঙ্গুলে আঙ্গুল’, সাগর জাহানের ‘সৌদি গোলাপ’ ও ‘তালমিছরি না হাওয়া মিঠাই’। এই নাটকগুলোতে তিশা জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও তাহসানের সঙ্গে।

তিশা বলেন, ঈদের প্রতিটি নাটকে বৈচিত্র্যময় চরিত্রে আমাকে দেখা যাবে। এককথায় বলতে পারি, নাটকগুলোতে দর্শকদের জন্য চমক আছে। গুণী নির্মাতা ও অভিনেতাদের সঙ্গে কাজ করছি। দর্শক যেন আমার নাটক দেখে ঈদে বিনোদন পায় সেই বিষয়টি মাথায় রেখে কাজ করি। এদিকে তিশা সম্প্রতি শেষ করেছেন অরুণ চৌধুরীর ‘মায়াবতী’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং। এ ছবিতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হলো তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। এতে তার বিপরীতে আছেন সিয়াম। ছবিটিতে তিশার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর