মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে দুরূদ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ

news-image

ইসলাম ডেস্ক।।  দুরূদ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। দ্বীনি কোনো মজলিসে বা হাদীসের তা’লীমে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম আসতে পারে। তখন আমরা অবশ্যই দুরূদ পাঠ করব। গাফলত ও উদাসীনতায় যেন তা ছুটে না যায়। আর দুরূদ শরীফ পড়তে হবে ভক্তি ও শ্রদ্ধাসহকারে শুদ্ধভাবে। তাড়াহুড়ো করে যেন উচ্চারণ না করি। আদব ও মহব্বতের সঙ্গে মুখ ভরে বলতে হবে- সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখতে হবে, দুরূদ শরীফ দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো ফায়দা হয় না।

দুরূদের ফায়দা ও উপকারিতা আমাদের নিজেদের। কারণ, আমরা সকলে মিলে আজীবন পড়লেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে মর্যাদা রয়েছে তা একটুও বৃদ্ধি পাবে না। আল্লাহপাকের পরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদা ও অবস্থান। আমাদের দুরূদের দ্বারা তাঁর মর্যাদা বৃদ্ধি পাবে না। তদ্রুপ কেউ যদি দুরূদ না পড়ে, তা হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মান-মর্যাদা ক্ষুন্ন হবে না বা তাঁর কোনো ক্ষতি হবে না; বরং ক্ষতি হবে আমাদের নিজেদেরই। যেমনটা উল্লিখিত হাদীসে বলা হয়েছে। এ ছাড়া অপর এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত কৃপণ তো সে যার সামনে আমার নাম আলোচিত হয় অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করে না। -শুআবুল ঈমান : ১৫৬৮

এ জন্য আমাদের দুরূদ শরীফ পাঠে গুরুত্ব দেয়া উচিত। দুরূদ পড়ার ফায়দাগুলো জানা থাকলে তা পড়ার প্রতি আমাদের আগ্রহ জাগবে। দুরূদের অনেক ফায়দা রয়েছে।
দুরূদের ফায়দা : হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি এক বার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি দশটি রহমত নাযিল করবেন, দশটি গোনাহ মাফ হবে এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি পাবে। -সুনানে নাসাঈ : ১২৯৭। উল্লিখিত হাদীসে দুরূদ পাঠের তিনটি ফায়দা বর্ণিত হয়েছে,

১. দশটি রহমত নাযিল হবে। ২. দশটি গোনাহ ক্ষমা করা হবে। ৩. দশটি মর্যাদা বৃদ্ধি পাবে।
মাত্র একবার দুরূদ পাঠ করলেই এ উপকার ও ফায়দা! তা ছাড়া দুরূদের দ্বারা দুশ্চিন্তা দূর হয়। যে ব্যক্তি চায় তার দুশ্চিন্তা ও পেরেশানী দূর হোক সে যেন বেশি বেশি দুরূদ পাঠ করে। দুরূদের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হৃদয়ের সম্পর্ক সুদৃঢ় হয়, গভীর ভালোবাসা ও মহব্বত সৃষ্টি হয়। আমরা বেশি বেশি দুরূদ পাঠে সচেষ্ট হই। বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম নেয়া হলে অবশ্যই দুরূদ পড়ব।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক