,

রোগীর ছেলেকে মারধর: বিতর্কিত সেই ডাক্তারের পক্ষে মানববন্ধন

news-image

নিউজ ডেস্ক।। বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিতর্কিত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার উল্যাহকে কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে কতিপয় ব্যক্তি। আজ শনিবার দুপুরে শেখ রাসেল চত্বরে এ মানববন্ধন করেন প্রায় দেড় শ নারী-পুরুষ। নারীরা বোরকা ও নেকাব পরিহিত ছিল। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, ওই চিকিৎসককে বদলি করার কোনো চিঠি তার কাছে আসেনি। তদন্ত প্রতিবেদনও তিনি এখনো পাননি।

মানববন্ধনে বক্তারা বলেন, আনোয়ার স্যার খুব ভালো মানুষ। তার জন্য আমরা পাথরঘাটায় চিকিৎসা ভালো পাচ্ছি। যারা আনোয়ার স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার (১৩ মে) সকালে হাসপাতালের বেডে অসুস্থ হয়ে দুলিয়া নামে এক রোগী ভর্তি ছিল। নার্সরা তার কোনো খোঁজ না নেওয়ায় ওই হাসপাতালে চিকিৎসাধীন দুলিয়ার জা রহিমা বেগম দুলিয়ার ছেলে জিলানীকে খবর দেয়। জিলানী দ্রুত হাসপাতালের এসে তার অজ্ঞান মাকে মেজেতে পরে থাকতে দেখে তাকে হাসপাতাল বেডে তুলে নার্সদের ডেকে নিয়ে আসেন। পরে নার্সরা চিকিৎসক আনোয়ার উল্যাহকে ডেকে নিয়ে আসেন। চিকিৎসক আনোয়ার আসার পর জিলানী তার মায়ের এ অবস্থার কথা জানতে চাইলে তিনি জিলানীকে কয়েক দফায় মারধর করেন। এ সময় জিলানীর মাকেও লাঞ্চিত করার ঘটনাও ঘটে। ওই সময় অজ্ঞাত কেউ সেই মারধরের ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। যা দেশ-বিদেশে ভাইরাল হয়।

সরেজমিনে পরিস্থিতি বোঝার জন্য গত বুধবার বরগুনা জেলা সিভিল সার্জন মো. হুমায়ুন শাহিন খান পাথরঘাটায় যান। তিনি ডাক্তার, ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলেন। পরে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেওয়ার কথা বলেন। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত দাখিলের সময় বেধে দেন। শনিবার বিকেলে পর্যন্ত সিভিল সার্জন তদন্ত প্রতিবেদন হাতে পাননি বলে কালের কণ্ঠকে টেলিফোনে জানান।

এদিকে কী কারণে চিকিৎসক আনোয়ার উল্লাহর পক্ষ নিয়ে মানববন্ধন করেছে কিছু ব্যক্তি সে প্রশ্ন এখন শহরে এবং সোশাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। রাসেল স্কয়ারের পাশের ব্যবসায়ীরা জানান, বিতর্কিত চিকিৎসকের পক্ষে এরা টাকার বিনিময়ে এসেছে। ওই চিকিৎসকও ভালো না। রোগীদের সাথে অসদাচরণ করেন।

পাথরঘাটা পৌরসভার ৩ নং সংরক্ষিত এলাকার কাউন্সিলর ও প্যানেল মেয়র মুনিরা ইয়াসমিন খুসী জানান, তার এলাকার কিছু মহিলাকে একটি ডায়গনস্টিক ল্যাবেরেটরির মালিক টাকার বিনিময়ে মানববন্ধনে নিয়ে আসেন। অনেকে টাকা না পাওয়ার কথা করেছে।

পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী সিকদার বলেন, চিকিৎসক আনোয়ার উল্লাহ একজন বিতর্কিত লোক। তিনি জোর করে পাথরঘাটায় থাকতে চান কেন? তিনি কোনো মহলকে দিয়ে টাকার বিনিময়ে এই মানববন্ধন করেছেন বলেও ধারনা করা হচ্ছে। এ বিষয়ে চিকিৎসক আনোয়ার উল্লাহর মোবাইল ফোনে একাধিকবার ডায়াল করলে তা বন্ধ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর