,

একই সঙ্গে পৃথিবীতে আসা, একই সঙ্গে মৃত্যু

news-image

সাকিন আলম স্টার আর মাহিন আলম সান দুই ভাই। একই সঙ্গে তারা পৃথিবীতে আসে, আবার একই সঙ্গে চলে যায়।

শুক্রবার দুপুরে খুলনার আড়ংঘাটা থানা এলাকার বড়ইতলা ঘাটে প্রাইভেটকারের ধাক্কায় দুই ভাইয়ের মধ্যে সাকিন নিহত হয়। আহত হয় মাহিন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে সেও মারা যায়।

সাকিন-মাহিন খুলনা রেলওয়ে পুলিশের এসআই খোরশেদ আলমের ছেলে। তারা ফুলবাড়ীগেট তাহফিজুল সুন্নাহ হাফেজিয়া মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

শনিবার দুপুরে দুই ভাইয়ের মরদেহ গ্রামের বাড়ি ঝিনাইদহ কালীগঞ্জের আগমুন্দিয়া আনা হলে স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।

নিহতদের বড় চাচা আসলাম হোসেন বলেন, শুক্রবার দুপুরে সাকিন ও মাহিন প্রতিবেশী ওমর ফারুক হৃদয়ের মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল। পথে বড়ইতলা ঘাট এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাজহারুল মারা যান। আহত হয় দুই জমজ ভাই। গুরুতর অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাকিন মারা যায়। আহত মাহিনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মাহিনও মারা যায়।

জানাজা শেষে তাদের আগমুন্দিয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর