,

২০১৯ বিশ্বকাপে থাকছেন রাজ্জাক

news-image

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড বিশ্বকাপে থাকছেন আবদুর রাজ্জাক। না, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার। ৩৬ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার এবারের বিশ্বকাপে খেলবেন এমন আশাও করেনি কেউ। তবে বর্ষীয়ান এই ক্রিকেটারকে বিশেষ দূত হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি। বিশ্বকাপ চলাকালে লন্ডনেই থাকবেন রাজ্জাক। অংশ নেবেন বিভিন্ন প্রচারণামূলক কাজে।

বাংলাদেশের হয়ে ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে খেলেছেন রাজ্জাক। ২০০৭ বিশ্বকাপে ১৩ উইকেট নিয়ে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে সুযোগ করে নিয়েছেন এই স্পিনার।

রাজ্জাক সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গেল বছর ফেব্রুয়ারিতে। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে খেলেছিলেন নিজের শেষ টেস্ট। সেটিও দীর্ঘদিন পর দলে ডাক পেয়ে।

জাতীয় দলে তার জায়গা এখন আর পাকা নয়। তবে এখনো ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন রাজ্জাক। দেশের পক্ষে ওয়ানডেতে ২০০ উইকেটের কীর্তি গড়া প্রথম বোলার তিনি। এ ছাড়া দেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের কীর্তিও তার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর