,

পাবনায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

news-image

পাবনা প্রতিনিধি : পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মাসুদুর রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুদ্দীন জুন্নুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন আসামি হিসেবে আজ শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শামসুদ্দীন জুন্নুন পাবনা পৌর এলাকার শালগাড়ীয়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে ও পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুন্নুনকে শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত শিক্ষকের অভিযোগ ও শিক্ষক সমাজের দাবির প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে এইচএসসি পরীক্ষার হলে অনৈতিক কাজে বাধা দেওয়ায় সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষক মাসুদুর রহমানকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ এসএম আব্দুল কুদ্দুস বাদী হয়ে সদর থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের নাম দিয়ে মামলা করেন। দায়েরকৃত মামলায় জুন্নুনের নাম না থাকলেও সিসিটিভির ভিডিও ফুটেজ ও আহত শিক্ষক সরাসরি জুন্নুনকে অভিযুক্ত করায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর