,

বিএনপির করুন অবস্থা খালেদা ও তারেকের অযোগ্যতার কারণে : হানিফ

news-image

খুলনা প্রতিনিধি : খালেদা জিয়া ও তারেক রহমানের অদক্ষতা, অযোগ্যতা ও দুর্নীতির কারণে আজকে বিএনপির এই করুন অবস্থা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ শনিবার বিকেলে খুলনায় ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘বিএনপি আর কখনও ক্ষমতায় যেতে পারবে না। একমাত্র শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো নেতৃত্ব নেই। তাই আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আগামী অক্টোবরের মধ্যেই জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেজন্য ওয়ার্ড-ইউনিয়ন থেকে থানা ও জেলার কাউন্সিল কার্যক্রম শুরু হয়েছে।’

মাহবুব-উল আলম হানিফ আরও বলেন, ‘কোনো যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আওয়ামী লীগে নেওয়া হবে না। কাউন্সিলর ও সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে।’

এ সময় অন্য দলের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস, মাদক ব্যবসা ও জঙ্গিবাদের অভিযোগ নেই তাদের বিষয়ে বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সেখ সালাহ উদ্দিন, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, অ্যাড. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, এম এ মজিদ, শেখ হারুনুর রশীদ, আকতারুজ্জামান বাবু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর