,

সন্ত্রাসী, জঙ্গি, খুনী ও দুর্নীতিবাজদের এদেশে ঠাঁই হবে না : নাসিম

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম।

শনিবার বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে রাজউক সিরাজগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, ‘কোনো সন্ত্রাসী, জঙ্গি, খুনী ও দুর্নীতিবাজদের এদেশে ঠাঁই হবে না। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বারবার ক্ষমতায় আসবে। কারণ, শেখ হাসিনার সরকার দেশকে সার্বিকভাবে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে।’

কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আরও বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল দিচ্ছে। এরা দেশ ও জাতির শত্রু।’ এ সময় অসাধু এ সকল ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষকদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। প্রয়োজনে কৃষকের কাছ থেকে বেশি দামে বেশি করে ধান ক্রয় করুন।’

এক্ষেত্রে অর্থমন্ত্রীর কাছ থেকে পরামর্শ গ্রহণ করে কৃষিমন্ত্রী-খাদ্যমন্ত্রীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান নাসিম।

রাজউক সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি ও রাজউকের পরিচালক (অর্থ) আবু কাউসার মল্লিকের সভাপতিত্বে সংগঠনের নেতা অনুষ্ঠানে বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর