মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ কেমন পোশাক দীপিকার!

news-image

বিনোদন ডেস্ক : ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিদিন গালা স্ক্রিনিংয়ের সময় থাকে লালগালিচা অনুষ্ঠান। উৎসবের তৃতীয় দিনে ফরাসি উপকূল মাতালেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন।

নরওয়ের ডিজাইনার পিটার ডানডেসের নকশা করা ক্রিম কালারের গাউন পরে লালগালিচায় হাজির হন দীপিকা। এর মধ্যে বিশাল কালো বো-টাই চোখে পড়েছে বেশ। গাউনটির লেজের অংশ বিশাল। সেটি গুছিয়ে দিতে ব্যস্ত সময় কেটেছে আয়োজক প্রতিনিধিদের। উৎসবের তৃতীয় দিন বিশ্বসংগীতের কিংবদন্তি স্যার এলটন জনের বায়োপিক ‘রকেটম্যান’-এর গালা স্ক্রিনিংয়ের আগে ছিল দীপিকার অফিসিয়াল ওয়াক।

তবে আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা লরিয়ালকে উপস্থাপনের জন্য দীপিক যে পোশাক পরেছেন, তা দেখে অবাক হবেন অনেকেই। দ্বিতীয় দিন ‘মাস্তানি’ খ্যাত এই অভিনেত্রী যে পোশাক পরেছেন তা দেখতে অনেকটা কচি কলাপাতা রঙের যে ঘাসের মতো।

দীপিকার এমন সাজ শোরগোল ফেলেছে ফ্যাশন দুনিয়ায়। লাল গালিচায় হাঁটার জন্য কচি কলাপাতা রঙের যে ঘাসের মতো ছড়ানো যে গাউনটি তিনি পরেছেন তা নিয়ে আলোচনা সমালোচনা সর্বত্র।

অনেকে বলছেন স্বামী রণবীর সিং নিজে যেমন উদ্ভট পোশাক পরেন, দীপিকা তাতে উদ্বুদ্ধ হয়েছেন। সবুজ পোশাকের সঙ্গে মাথায় গোলাপী পাগড়ি ও গলায় বো টাই পরেছেন এই অভিনেত্রী।

সামজিক মাধ্যম টুইটার ও ইন্সটাগ্রামে ছবিগুলো প্রকাশের পর নেটিজেনরা নিজের মতো করে মন্তব্য করছেন সেগুলোতে। একজন তো দীপিকাকে পোকেমনের সঙ্গে তুলনা করেছেন।

অনেকে আবার এই অভিনেত্রীর মেট গালার সঙ্গে কান উৎসবকে গুলিয়ে ফেলেছেন বলেও ভাবছেন।

পোশাকটি তৈরী করেছে আশি স্টুডিও। বোগেনভিলা ধরণের পোশাকটি অরিগ্যামি স্টাইলের গাউন। এ ধরণের একটি পোশাক তিনি গত কান উৎসবেও পরেছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক