,

বিদ্যুতের খুঁটি রেখেই চলছে পাকা সড়ক নির্মাণ

news-image

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের নতুন বাজার থেকে চরডুমুরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কে বিদ্যুতের খুঁটি রেখে পাকাকরণের কাজ চলছে। ফলে সড়কে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলা এলজিইডি অফিস সূত্র জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিডিআরআইডিপি প্রকল্পের আওতায় গত ফেব্রুয়ারিতে গাছুয়া নতুন বাজার থেকে চরডুমুরিতলা সড়ক নির্মাণ কাজ শুরু হয়। চরধলেশ্বর এলাকায় ওই রাস্তার মাঝখানে দুই তিনটি বিদ্যুতের খুঁটি রয়েছে। স্থানীয়রা পল্লী বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য মুলাদী পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করলেও তা অপসারণ না করেই কাজ চলছে। এতে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা।

সড়ক নির্মাণ কাজের ঠিকাদার মনিরুল হাসান জানান, রাস্তার মাঝখানের বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য স্থানীয় চেয়ারম্যান ও এলজিইডি অফিসকে একাধিকবার অনুরোধ করা হলেও তারা ব্যবস্থা গ্রহণ করেনি। সময়ের বাধ্যবাধকতার কারণে খুঁটি রেখেই কাজ চালিয়ে যেতে হচ্ছে।

উপজেলা প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, নির্মাণাধীন রাস্তার মাঝখানের খুঁটি অপসারণের জন্য পল্লী বিদ্যুতের মুলাদী জোনাল অফিসের ডিজিএমকে জানানো হয়েছে। তাকে উচ্চ আদালতের আদেশের কথাও অভিহিত করা হয়।

মুলাদী পল্লী বিদ্যুতের ডিজিএম রেজায়েত আলী জানান, ইউপি চেয়ারম্যানের লিখিত আবেদন পেয়েছি। আবেদনটি বরিশাল জেনারেল ম্যানেজারের কাছে পাঠানো হয়েছে। তার নির্দেশনা পেলেই ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর