মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত বছর ধরে শিকলে বাঁধা জীবন শিশু বাদলের

news-image

ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার মৌলভীপাড়ায় সাত বছর ধরে শিকলে বাঁধা এক প্রতিবন্ধী শিশু। এক প্রকার অমাননিকভাবে বেড়ে উঠছিল বাদল। আজ শনিবার দুপুরে পুলিশ ওই শিশুটির বাসায় ছুটে গিয়ে তাকে শিকলমুক্ত করে দেয়। তবে তার ভবিষ্যত কি হবে সে বিষয়ে কোনো সুরাহা হয়নি।

শিশুটির নাম বাদল। তার বয়স প্রায় নয় বছর। জন্মের তিন মাস পরই চলে গেছেন বাবা। মা চলে গেছেন দুই বছর বয়সে। এখন থাকেন দাদীর কাছে। থাকা বলতে দিনের বেলা শেকলে বাঁধা, রাতে মুক্ত। বাদল মানসিক প্রতিবন্ধী বলে তাকে শিকলে বেঁধে রাখা হয় বলে জানিয়েছেন দাদী।

সরেজমিনে পরিবারের লোকজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মো. রিপন মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কালিসীমার মোমেনা বেগমের বিয়ে হয় বছর দশেক আগে। বিয়ের বছর খানেক পর জন্ম হয় বাদলের। মাত্র তিন মাস বয়সে বাদলকে ফেলে চয়ে যান তার বাবা রিপন মিয়া। দাদী শাহানা ও মা মোমেনা বহু কষ্টে বাদলকে বড় করে তুলতে থাকেন। বয়স বাড়তে থাকলে বাদলের প্রতিবন্ধকতার বিষয়টিও ধরা পড়ে। বাদল কথা বলতে পারতো না। এ ছাড়া বেশ চঞ্চল ছিলো সে। এ অবস্থায় দুই বছর বয়সী বাদলকে দাদীর কাছে তুলে দিয়ে চলে যায় মা মোমেনা। এর পর থেকে অনেকটা দিশাহীন হয়ে পড়েন দাদী শাহানা বেগম। স্বামী না থাকায় শাহানা বেগমের উপরই বর্তায় নাতি বাদলকে দেখাশোনায়। তিনি অন্যের বাড়িতে কাজ করেন। এ থেকে যে আয় হয় তা থেকেই বাদলকে নিয়ে চলতেন। তবে বাদলের চিকিৎসা করানোর মতো অর্থ তার হাতে ছিলো না। প্রতিবেশী কেউ কেউ আর্থিকভাবে সাহায্য করে বাদলের চিকিৎসা করিয়েছেন। তবে এতেও বাদলের কোনো উন্নতি হয় নি।

দাদী শাহানা জানান, প্রায় নয় বছর আগে তার ছেলে রিপন কিছু না বলেই নিরুদ্দেশ হয়ে যায়। এরপর বছর সাতেক আগে তার ছেলে বৌ চলে যায়। শাহানা অন্যের বাড়িতে কাজ করে জীবন-যাপন করতেন। তবে কারো বাড়িতে তার মানসিক প্রতিবন্ধী নাতিকে নিয়ে যাওয়া সম্ভব হতো না। আবার বাড়িতে রেখে গেলেও বাদল এদিক-ওদিক ছুটে যেতো। যে কারণে গত সাত বছর ধরেই বাদলকে তিনি আটক করে বাইরে রাখেন। প্রথমে তিনি রশি দিয়ে বেধে রাখতেন। বয়স বাড়ার পর আর রশিতে কাজ হয় না। রশি ছিঁড়ে ফেলতো বাদল। এ অবস্থায় কয়েক বছর ধরে তাকে শিকল দিয়ে তিনি বেঁধে রাখেন। আর্থিক সামর্থ না থাকায় নাতিকে উন্নত চিকিৎসা করাতে পারছেন না।

প্রতিবেশী সরুফা বেগম বলেন, ছোট বেলাতেই ছেলেটির বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যায়। পরে তার মাও চলে যায়। এ অবস্থায় দাদী তাকে দেখাশুনা করে। তিনিও গরীব মানুষ। কাজ করে খায়। যে কারণে বাদলকে শিকলে বেঁধে রেখে যান তিনি।

আল-আমিন চৌধুরী জানান, বাদলের দাদী অনেকটা অসহায়। তাকে অন্যের বাড়ি কাজ করতে হয়। যে কারণে নাতিকে নিয়ে তিনি বেশ বিপাকে আছেন। সরকারি কোনো সাহায্য সহযোগিতা পেলে হয়তো বাদলের কোনো একটা গতি হতো।

মো. নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি বলেন, শিশুটির দাদীকে দোষ দিয়ে লাভ নেই। তিনিও অসহায় হয়ে পড়েছেন। শিশুটি মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাকে নিয়ে তিনি কুলিয়ে উঠতে পারছেন না। চিকিৎসার জন্য আমি মাঝে মাঝে কিছু টাকা শিশুর দাদীকে দিয়েছি। একবার আমি নিজে গিয়েও ঢাকা থেকে চিকিৎসা করিয়ে আনি।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল করিম জানান, খবর পেয়ে তিনি ওই বাড়িতে ছুটে যান। প্রথমে তিনি শিশুটিকে শিকলমুক্ত করেন। কেননা এ বিষয়টি খুবই অমানবিক। এখন সবার সাথে আলোচনা করে ওই শিশুটির চিকিৎসা করানো ও তার দাদীকে পুনর্বাসনের ব্যবস্থা করা যায় কিনা ভেবে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক