,

সাবেক নেতার কব্জি কেটে নিলো ছাত্রলী‌গ নেতা

news-image

সাতক্ষীরা প্রতিনিধিঃ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার কলারোয়া উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ও ব্যবসায়ী তুষার হোসেনের ডান হাতের কব্জি কেটে নি‌য়ে‌ছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদকের অনুসারীরা। শ‌নিবার দুপুরে উপ‌জেলা শহ‌রে এ ঘটনা ঘটে।

আহতের বাবা মুনসুর গাজী জানান, উপজেলার পাটুরিয়া গ্রামে ৩৩ শতক জমি নিয়ে তাদের সাথে বিরোধ চলছিল জনৈক মন্টুদের। এরই জের ধরে দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইসের নেতৃত্বে মন্টু, পলাশ, জুয়েলসহ কয়েকজন নেতা-কর্মীরা তুষারকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে রামদা দিয়ে তার ডান হাতের চারটি আঙুল কেটে নেয় নাইস।

তিনি আরো জানান, গুরুতর আহত অবস্থায় তুষারকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আহত তুষারের চাচা আবু সিদ্দিক বাদী হয়ে ছাত্রলীগ নেতা নাইসের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর