,

হিজাব পরে সংসদে অস্ট্রিয়ার নারী এমপি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাথমিকের শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করতে একটি বিল পাস করেছে অস্ট্রিয়া সরকার। এই বিলের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে দেশটির এক নারী এমপি মাথায় হিজাব পরে পার্লামেন্টে উপস্থিত হন।

শুক্রবার মারথা বিসম্যান নামে স্বতন্ত্র ওই নারী এমপি সংসদে বক্তৃতা দেন। বৃহস্পতিবার দেশটির সরকার প্রাইমারি স্কুলের মেয়েদের জন্য হিজাব নিষিদ্ধ করে বিল পাস করে। এর আগে দেশটির নারীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর প্রতিবাদে সংসদে হিজাব পরার পর মারথা বিসম্যান বলেন, আমাদের উচিত হবে না আমাদের মধ্যে কোনো বাধা সৃষ্টি করা।

অস্ট্রিয়ার সংসদে হিজাব নিষিদ্ধ করার বিষয়ে একটি বিলের পক্ষে ভোট দেন ক্ষমতাসীন মধ্য ডানপন্থী দল পিপলস পার্টি এবং উগ্র ডানপন্থী ফ্রিডম পার্টির সদস্যরা। তবে বিরোধীদলের প্রায় সব সদস্যই এর বিপক্ষে ভোট দিয়েছেন।

এর আগে ২০১৭ সালের মে মাসে মুসলিম নারীদের বোরকা ও নিকাব নিষিদ্ধ করে আইন পাস করে অস্ট্রিয়ার সরকার। বোরকা ও নিকাবের পর এবার হিজাব নিষিদ্ধ হওয়ায় মুসলমানরা হতাশা প্রকাশ করেছেন। দেশটিতে প্রায় সাত লাখ মুসলিম বসবাস করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর