,

যাচ্ছিলেন মালয়েশিয়া, ঠাঁই হলো রোহিঙ্গা শিবিরে

news-image

মালয়েশিয়া যাওয়ার জন্যই ঘর ছেড়েছিলেন তারা। তবে গন্তব্যস্থলে যেতে পারেননি, বরং তাদের সবার ঠাঁই হয়েছে রোহিঙ্গা শিবিরে। এ সময় আটক মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যের স্থান হয়েছে থানায়।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের দক্ষিণবীচ এলাকা থেকে ১৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ১৭ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৭ জন নারী রয়েছে। কোস্টগার্ড সদরদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

কোস্ট গার্ড বাহিনী পূর্বজোনের বিসিজি স্টেশন টেকনাফ সূত্র জানায়, গতকাল রাতে গোপন সংবাদে জানা যায়, সেন্টমার্টিনের দক্ষিণবীচ এলাকা থেকে একদল পাচারকারী কিছু লোক অবৈধভাবে মালেশিয়ায় লোক পাচার করবে। এর ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন টেকনাফের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম ফয়জুল ইসলাম মন্ডল, (জি), বিএন উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে মানবপাচারকারী চক্রের সদস্য পাঁচ জন এবং অবৈধভাবে মালেশিয়াগামী ১৭ জন রোহিঙ্গা সদস্যকে ধরতে সক্ষম হয়। পরে তাদের কোস্টগার্ড স্টেশন টেকনাফে নিয়ে আসা হয়।

বর্তমানে পাঁচজন মানবপাচারকারী চক্রের সদস্যকে টেকনাফ থানায় ও ১৭ জনকে রোহিঙ্গা আশ্রয়শিবিরে হস্তান্তর করা হয়েছে বলেও সূত্র জানায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর