,

সাবধান! খালি পেটে লিচু খাবেন না

news-image

গ্রীষ্মকালের সবচেয়ে সুস্বাদু ফলের একটি হচ্ছে লিচু। যিনি কোনো রকম ফলই পছন্দ করেন না, তার কাছেও প্রিয় ফলটির নাম লিচু। রসালো ও সুস্বাদু এই ফলটি দেখতে যতোটা সুন্দর তেমন উপকারীও বটে। কিন্তু উপকারী এই ফলটি খালি পেটে খাওয়া কি ঠিক?

এক গবেষণায় জানা গেছে, লিচুতে ‘হাইপোগ্লাইসিন’ নামে একটি উপাদান আছে যা মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে! যদি খালি পেটে লিচু খাওয়া হয়। ‘হাইপোগ্লাইসিন’ নামের এই উপাদানটি শরীরে শর্করার পরিমাণ অত্যন্ত কমিয়ে দেয়। আর তার ফলেই হয় এই সমস্যা। এবং শরীরে প্রয়জনের থেকে বেশি শর্করা কমে গেলে তা মারাত্মক ক্ষতিকর হয়ে ওঠে শরীরের জন্য। যেটা মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে।

খালি পেটে শরীরে এমনিতেই শর্করার পরিমাণ কম থাকে। তাই সেই সময় যদি লিচু খাওয়া হয়, তাহলে লিচুতে থাকা ‘হাইপোগ্লাইসিন’ এই উপাদানটি শরীরে শর্করার পরিমাণ একেবারে শূণ্য করে দেয়। তার ফলেই শরীরে বিষক্রিয়া হয়।

তবে পাকা লিচুতে অতটা পরিমাণ না থাকলেও, কাঁচা লিচুতে ‘হাইপোগ্লাইসিন’ মারাত্মক ভাবে থাকে। তাই কাঁচা লিচু খাওয়া একদমই উচিত না। এছাড়াও গবেষণা বলছে খুব বেশি লিচু খেলে জ্বরও হতে পারে। খালি পেটে লিচু ক্ষতিকারক হলেও, ভর পেটে লিচু খেলে কোনো সমস্যাই হয় না। আর কাঁচা লিচু খাওয়া চলবে না। তাই ভর পেটে পাকা লিচু খাওয়া যাবে। তবে লিচু রোজ খুব বেশি না খাওয়াই ভালো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর