,

রংপুরে সাতদফা দাবিতে বিড়ি শ্রমিক সমাবেশ

news-image

রংপুর প্রতিনিধি॥ বিড়ি শিল্প ধ্বংস হলে জ¦লবে আগুন ঘরে ঘরে, ট্রাক্্র কমাও মুজুরী বাড়াও, শ্রমিক বাঁচাও ইত্যাদি স্লোগানে বিড়ির ওপর অর্পিত সব কর প্রত্যাহার করা, ভারতের মতো এ শিল্পকে কুটিরশিল্প ঘোষণা, বিদেশী সিগারেট বাংলাদেশে বন্ধ করা, বিড়ি শিল্পকে ধ্বংস করার পাঁয়তারা বন্ধ করা, বিড়ি কম মূল্যের পাওয়া ব্যবস্থা বজায় রাখাসহ সাতদফা দাবিতে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মোস্তাফিজার রহমান মোস্তফা, বক্তব্য রাখেন রংপুর সিটির সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তোতা।

সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আমন উদ্দিন বি.এস.সির সভাপতিত্ব বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, প্রচার সম্পাদক শামিম ইসলাম। শ্রমিক নেতা আমিরুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, রাশেদুল ইসলাম, জামিল আখতার, মোঃ আফজাল হোসেন, গোলাপ হোসেন, হামিদার রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ। শ্রমিক সমাবেশে রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিড়ি শ্রমিকরা অংশ নেয়।

সমাবেশে বক্তারা ২০ লাখ বিড়ি শ্রমিকের জীবন-জীবিকা ও কর্মসংস্থান রক্ষায় বিড়ি থেকে বর্ধিত ট্যাক্স প্রত্যাহার করে প্রতি হাজার বিড়ি তৈরীর মজুরী ১০০ টাকা করা ও ভারতের ন্যায় প্রতি হাজার বিড়ির ট্যাক্স ১৪/- হারে নির্ধরণ করার দাবি জানান। পাশ্ববর্তী দেশের ন্যায় সরকার কর্তৃক সকল শ্রমিকদের সুযোগ সুবিধা ও প্রত্যেক সপ্তাহে ৬দিন কাজের ব্যবস্থা করার দাবি জানান।#

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর