মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখে কাউনিয়ার ৬ অদম্য মেধাবী

news-image

রংপুর প্রতিনিধি : অভাব ও দারিদ্রতা আর নানা প্রতিকূলতার সাথে লড়াই করে জীবন যুদ্ধে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন রংপুরের কাউনিয়া উপজেলার ৬ অদম্য মেধাবীদের চোখে মুখে। এসএসসি ও দাখিল পরীক্ষায় ভালো ফল করেও উচ্চ শিক্ষা কিভাবে গ্রহন করবে, অর্থের যোগান হবে কী ভাবে সে চিন্তায় ওদের তাড়িয়ে বেড়াচ্ছে। কারণ তাদের স্বপ্ন পূরনে এখন বড় বাঁধা হয়ে দাড়িয়েছে দারিদ্রতা। সমাজের বিত্তবানদের একটু সহানুভুতিই পারে এই ৬ অদম্য মেধাবীদের আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন পূরন করতে।

আঃ জব্বার : পেটে ভাত জোটে না, পরনে চাহিদা মতো কাপড় থাকেনা। দরিদ্রতা আর নানা প্রতিকুলতার সাথে যুদ্ধ করে কাউনিয়ার হারাগাছ দরদী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে আঃ জব্বার জে এসসি পরীক্ষাতেও গোল্ডেন জিপিএ ৫ পেয়েছিল সে। উপজেলার সারাই জাগরন পাড়া গ্রামের বিড়ি শ্রমিক সাদেকুর রহমান ও গৃহিনী মোছাঃ নাদিরা বেগমের পুত্র সে। ওরা ২ভাই ২ বোন। ৫শতক বাড়ি ভিটা ছাড়া আর কিছু নেই।

মোনায়েম হোসেন : কাউনিয়া উপজেলার খানসামা ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে জিপি এ-৫ পেয়েছে মোনায়েম হোসেন। উপজেলার নাজিরদহ গ্রামের গুড়া-ভূষির দোকানী আঃ মতিন ও গৃহীনি মমতাজ বেগম এর পুত্র সে। চরম অর্থ সংকটের মাঝেও এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে। পিইসি ও জেএসসিতে সে জিপিএ -৫ পেয়েছিল । দরিদ্রতার সাথে লড়াই করে এসএসসি পাস করলেও উচ্চ শিক্ষা গ্রহন নিয়ে এখন দুচিন্তায় পড়েছে মোনায়েম হোসেন । তার এক বোন ও ভাই পড়ালেখা করে। বড় বোন ইন্টারে পড়ে । তাদের শিক্ষার খরচ জুটবে কিভাবে এচিন্তায় বিভোর তার বাবা-মা। সে এতো দিন পড়াশুনার খরচ চালিয়েছে বিভিন্ন বাড়িতে প্রাইভেট পড়িয়ে। জমি জিরাত যা ছিল তা সব রাক্ষুশি তিস্তা নদী গিলে খেয়েছে। বাড়ি ভিটা ছাড়া এখন আর কিছু নেই।

খাদিজাতুল কোবরা : শারিরীক প্রতিব›দ্ধী শ্রমিক মোঃ খলিলুর রহমানের কন্যা খাদিজাতুল কোবরা পিইসি ও জেএসসির পরীক্ষার ন্যায় চলতি বছর কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষার অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। ভিটে মাটি ছাড়া কোন জমিজমা নেই তাদের ্ অন্যের সামান্য জমি বর্গা নিয়ে চাষ করে তার পিতা। ৪ বোন পিতা ও সৎ মাতাকে নিয়ে তাদের সংসার। ওরা ৪ বোনেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে। ৪ বোনের মধ্যে সে মেঝ। সে অভাবের কারণে টুপি সেলাইয়ের কাজ করে বই খাতা কলম কিনে চালাত তার লেখাপড়া।

জেমি আক্তার : দারিদ্রতা ও অর্থ সংকট দমিয়ে রাখতে পারেনি কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের জেমি আক্তারকে। চরম অর্থ সংকটেও জেমি এবার এসএসসি পরীক্ষায় কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ দিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। দরিদ্রতার সাথে লড়াই করে এসএসসি পাস করলেও উচ্চ শিক্ষা গ্রহন নিয়ে এখন দুঃচিন্তায় পড়েছে জেমি। বাড়ী ভিটা ছাড়া কোন জমি জিরাত নেই তাদের। ওরা ৩ বোন সবাই পড়ালেখা করে।

আসিব হাসান : দরিদ্র শ্রমিক পিতার সন্তান প্রমাণ করেছে ইচ্ছা থাকলে সফলতা অর্জন করা সম্ভব। কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর গ্রাম থেকে ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিদিন সাইকেলে করে পীরগাছা উপজেলার রংনাথ দাখিল মাদ্রাসায় যেত আসিব। ওই মাদ্রাসা থেকে থেকে মানবিক বিভাগ থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে আসিব। বাজেমসকুর গ্রামের চা দোকানী আনোয়ার হোসেনও মাতা আয়েশা বেগমের পুত্র সে। ৭ শতাংশ জমিতে নিজস্ব বসতভিটা ছাড়া আর কিছু নেই তাদের।

জাহাঙ্গীর আলম : পেটে ভাত জোটে না, পরনে চাহিদা মতো কাপড় থাকেনা। দরিদ্রতা আর নানা প্রতিকুলতার সাথে যুদ্ধ করে পীরগাছা উপজেলার রংনাথ দাখিল মাদরাসা থেকে দাখির পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে জাহাঙ্গীর আলম । সে কাউনিয়া উপজেলার বাজেমসকুর গ্রামের দিনমজুর নজরুল ইসলাম ও গৃহিনী মোছাঃ খাদিজা বেগমের পুত্র সে। ওরা ২ভাই । ৫শতক বাড়ি ভিটা ছারা আর কিছু নেই। বাবার দিনমজুরীর আয়ে চলে সংসার, আর ২ ভাইয়ের পড়া লেখা।বিভিন্ন বাড়িতে প্রাইভেট পড়িয়ে এতোদিন তার পড়ার খরচ জুগিয়েছে সে।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক