,

উপনির্বাচন : হঠাৎ আলোচনায় মওদুদ

news-image

ডেস্ক রিপোর্ট : আগামী ২৪ জুন বগুরা-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে।

এমন সিদ্ধান্তে হতবাক বিএনপির নেতা-কর্মীরা। এখন তদের সবার মনে বিভিন্ন প্রশ্ন, বিএনপি যদি উপনির্বাচনে অংশগ্রহণ করবেই তাহলে এর আগের উপনির্বাচনগুলোতে অংশগ্রহণ করলো না কেন? বিএনপি কেন এমন সিদ্ধান্ত নিল যে, বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না?

এসব প্রশ্নের উত্তর নেই বিএনপিতে। তবে প্রশ্নের উত্তর থাক বা না থাক বিএনপি এখন উপ নির্বাচন নিয়ে প্রার্থী বাছাইয়ের দিকে মনোনিবেশ করেছে।

জানা গেছে, তারেক রহমান চাইছেন এমন একজন প্রার্থী যিনি সংসদে শক্তভাবে কথা বলতে পারবেন। অর্থাৎ একজন দক্ষ পার্লামেন্টারিয়ান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন ভালো। কিন্তু পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি কতটুকু দক্ষ এ নিয়ে সংশয় রয়ে গেছে। এজন্য বিএনপির মধ্যে দ্বিতীয় চিন্তা এসেছে।

বিএনপি নেতাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমেদেরই পার্লামেন্টারিয়ান হিসেবে খ্যাতি রয়েছে। তিনি একজন দক্ষ পার্লামেন্টারিয়ান। পার্লামেন্টের বিধি-বিধান তিনি ভালো বোঝেন। এজন্যই হঠাৎ করে ব্যারিস্টার মওদুদ আহমেদের নাম এসেছে।

এছাড়াও বগুড়ার আঞ্চলিক নেতারাও মনোনয়ন পেতে আগ্রহী। তবে কাল পরশুর মধ্যেই বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন তা চূড়ান্ত করা হবে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর