,

নেতিবাচক ভূমিকায় ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : ‌চলচ্চিত্রে আর আগের মতো নিয়মিত নন। স্বামী, সন্তান ও সংসার- নিয়েই ব্যস্ত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘ফ্যানি খানে’র পর তাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। তবে ভক্তদের জন্য সুখবর। ফের পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। এবার কোনো নায়িকা বা স্বপ্নসুন্দরীর চরিত্রে নন, বরং তাকে দেখা যাবে নেতিবাচক ভূমিকায়।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, মণিরত্নমের ‘পিরিওড ড্রামা’য় এমনই একটি চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন ঐশ্বরিয়া। ছবিতে তাকে অভিনয় করতে দেখা যাবে রাজার কোষাধ্যক্ষের কুচক্রী স্ত্রী নন্দিনীর ভূমিকায়।

সিনেমায় তার চরিত্রটি একজন রহস্যময়ী নারীর। কোষাধ্যক্ষ স্বামীকে বিভিন্নভাবে প্রভাবিত করে ক্ষমতা হস্তগত করা ও চোল সাম্রাজ্যের পতন ডেকে আনাই নন্দিনী চরিত্রটির উদ্দেশ্য।

চোলরাজ আরুলমোজি বর্মণের জীবনের উপর তৈরি হতে চলেছে এই সিনেমা। দশ শতকের ঘটনার উপর লেখা হয়েছে ছবির চিত্রনাট্য।

সূত্রের খবর, বিখ্যাত তামিল উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হতে চলেছে ছবিটি। এটি বিভিন্ন ভাষায় তৈরি হবে।

ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয় করবেন মহেশবাবু। এর আগে মণিরত্নমের ‘রাবণ’, ‘গুরু’তে কাজ করেছেন ঐশ্বরিয়া।

জানা গেছে, গত বছরেই এই ছবিটির চিত্রনাট্য নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে কথাবার্তা শুরু হয়েছিল। কিন্তু সময় নিয়ে চরিত্রের বিভিন্ন দিক বিচার করে, গত মাসেই নাকি সম্মতি দিয়েছেন অভিনেত্রী। এর আগে অক্ষয় কুমারের বিপরীতে ‘খাকি’ ও হৃতিক রোশনের বিপরীতে ‘ধুম’ ছবিতেও নেতিবাচক চরিত্রেই দেখা গেছে ঐশ্বরিয়াকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর