,

স্বামীর চিকিৎসা করাতে এসে ঢাকায় প্রাণ হারালেন স্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এলিফ্যান্টরোডে যাত্রীবাহী উবারের প্রাইভেটকারে অন্য একটি প্রাইভেটকারের ধাক্কায় ফুলবিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ছয়জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বাটা সিগন্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন কামাল হোসেন জানান, তাদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। ফুলবিবির স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য তারা সপরিবারে সাতজন ঢাকায় আসেন। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নেমে সেখান থেকে ভাড়ায় চালিত উবার প্রাইভেটকারে করে ধানমন্ডি একটি হাসপাতালে যাচ্ছিলেন তারা। সেখানে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাকিব শাকিল জানান, এলিফ্যান্টরোড বাটার সিগন্যাল মোড়ে ভাড়ায়চালিত যাত্রীবাহী উবার প্রাইভেটকারে অন্য একটি প্রাইভেটকার মাঝামাঝি বরাবর ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী প্রাইভেটকারটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ফুলবিবিকে সকাল সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।

যে প্রাইভেটকারটি ধাক্কা দিয়েছিল তার চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় দুটি প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর