,

কোপা আমেরিকার ব্রাজিল দল ঘোষণা, ফিরলেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক| দেশের মাটিতে আগামী মাসে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য নেইমারকে নিয়ে দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। গতকাল শুক্রবার ২৩ সদস্যের এই দল ঘোষণা করা হয়।

তবে পায়ের চোট কাটিয়ে দীর্ঘ সময় পর নেইমার দলে ফিরলেও জায়গা হয়নি তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়ুস ও অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলোর।

গত জানুয়ারিতে পায়ে চোট পাওয়া পিএসজি ফরোয়ার্ড নেইমার এপ্রিলে মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। তবে এই চোটের কারণে মার্চে পানামা ও চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচে ব্রাজিল দলে ছিলেন না তিনি।

১৪ জুন শুরু হবে কোপা আমেরিকার এবারের আসর। আগামী বুধবার থেকে অনুশীলন শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিল পড়েছে ‘এ’ গ্রুপে, সঙ্গে আছে ভেনেজুয়েলা, বলিভিয়া ও পেরু।

ব্রাজিল দল:

(গোলরক্ষক) এলিসন, এডারসন, ক্যাসিও

(রক্ষণভাগ) দানি আলভেজ, ফাগনার, অ্যালেক্স সান্দ্রো, ফিলিপে লুইস, মিরান্দা, থিয়াগো সিলভা, মারকিনহোস, মিলিতাও

(মাঝমাঠ) কাসেমিরো, আর্থার, ফার্নান্দিনহো, অ্যালান, পাকেতা

(আক্রমনভাগ) কুতিনহো, নেইমার, এভারটন, নেরেস, রিচারলিসন, ফিরমিনো, জেসুস

কোপা আমেরিকার গ্রুপ:

গ্রুপ ‘এ’: ব্রাজিল, বলিভিয়া, ভেনিজুয়েলা এবং পেরু।

গ্রুপ ‘বি’: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কাতার।

গ্রুপ ‘সি’: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান এবং চিলি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর