,

অ্যালেনকেই ‘টার্গেট’ করেছিলেন মোসাদ্দেকরা

news-image

স্পোর্টস ডেস্ক।। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি কি এখন ফাবিয়ান অ্যালেন? এর উত্তর ‘হ্যাঁ’ হোক বা ‘না’, এমন প্রশ্ন করা মোটেও অযাচিত নয়। ক্যারিবিয়ান এই পেসারের এক ওভারই তো শুক্রবার (১৭ মে) দুমড়েমুচড়ে দিয়েছে উইন্ডিজের ত্রিদেশীয় সিরিজ জয়ের স্বপ্ন!

দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে বাংলাদেশ উপর বেশ ভালো চাপ প্রয়োগ করেছিল উইন্ডিজ। গত বছরের শেষদিকে অভিষিক্ত ফাবিয়ান অ্যালেন ইনিংসের ২২তম ওভারটা করতে এসেই বাঁধালেন দলের বিপত্তি। তার ঐ এক ওভারেই মোসাদ্দেক তুলে নেন ২৫ রান। দেশের ক্রিকেটের ইতিহাসের দ্রুততম ফিফটি তুলে নেওয়ার পাশাপাশি ঐ ওভারেই মোসাদ্দেক প্রায় নিশ্চিত করে ফেলেন দলের জয়। পরের ২ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল মাত্র ২ রান!

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মোসাদ্দেক জানান, সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তিনি পরিকল্পনা করেছিলেন অ্যালেনের ওভারেই তাণ্ডব চালানোর। তাতে সফল হওয়ায় দলকে জয় এনে দেওয়ার স্বস্তি পেয়েছেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘যখন ব্যাটিংয়ে যাই একটা বিষয়ই কাজ করছিল যে আমাকে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। তখন পরিস্থিতি খুব বেশি সহজ ছিল না। চেষ্টা করছিলাম যেমন বল হবে সে অনুযায়ী খেলব।’

‘আমি শুধু এটাই করেছি। ঐ ওভারে (ফাবিয়ান অ্যালেন) যখন একটা ছক্কা হলো মনে হলো, এ ওভারে রান যতটা এগিয়ে নেওয়া যায়।’– বলেন মোসাদ্দেক। তবে জয় যে এই ওভারেই প্রায় নিশ্চিত হয়ে যাবে তা হয়ত মোসাদ্দেক-রিয়াদও ভাবেননি। ২৫ রান বিলি করে বসা ২৪ বছর বয়সী অ্যালেনই হয়ত তাই নিজেকে ভিলেন ভাবছেন! মোসাদ্দেকের ভাষ্য, ‘৩ ওভারে ২৭ রান দরকার ছিল। ঐ ওভারটা আমরা টার্গেট করেছিলাম, রানটা এগিয়ে রাখব।’ উৎস : বিডিক্রিকটাইম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর