,

যে কারণে এই জায়গার নাম ‘মুলতাজাম’

news-image

কাবাঘরের দেয়ালের ঐ অংশকে মুলতাজাম বলে যা হাজরে আসওয়াদ ও কাবার দরজার মাঝখানে অবস্থিত। কেউ কেউ বলেন, খানায়ে কাবার পূর্বপাশের সম্পূর্ণ দেয়ালটিই হলো মুলতাজাম। মুলতাজামকে খানায়ে কাবার গুরুত্ত্বপূর্ণ নিদর্শন হিসেবে ধরা হয়। এটি দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এভাবে আবেষ্টন করে অত্যন্ত বিনয় ও আন্তরিক আবেগ সহকারে এখানে দোয়া করা মসনুন।

মুলতাজাম শব্দের অর্থ হলো আবিষ্ট হওয়ার স্থান অর্থাৎ বক্ষ, মুখমন্ডল, হাত দিয়ে আবেষ্টন করার স্থান। সৌদি আরবের প্রেস এজেন্সি বলছে, ‘মুলতাজাম’ নামটি আরবি ভাষার ক্রিয়া ‘التزم’ (ইলতাজামা) থেকে নির্গত। যার শাব্দিক অর্থ আবশ্যিক পাবন্দি করা। কেননা এ স্থানের আবশ্যিক পাবন্দি উদ্দেশ্য হয়ে থাকে। এজন্য এটাকে মুলতাজাম বলা হয়।

ফুকাহায়ে কেরাম মুলতাজামে এসে দুয়া করার অনেক ফজিলত বর্ণনা করেছেন। হজ ও ওমরা পালনকারী মুসলিমরা এখানে এসে কায়মনোবাক্যে নিজের সিনাহ, চেহারা, দেহ, মন সবকিছু আল্লাহর দিকে রুজু করবে। দু’হাত তুলে আল্লাহ তায়ালাকে হাজির জেনে নিজের দীনি ও দুনিয়াবি যাবতীয় বিষয়ে প্রার্থনা করবে। অবশ্যই আল্লাহ তায়ালা তাদের দুয়া কবুল করেন।

যদি কারো আগ্রহ বেশি থাকে তাহলে সে হাদীসে বর্ণিত নিচের দোয়াটিও পড়তে পারেন। বিশিষ্ট সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে নিম্মের দোয়াটি বর্ণিত

اللهم اني عبدك وابن عبدك وابن امتك حملتني على ما سخرت لي من خلقك وسيرتني في بلادك حتى بلغتني بفضلك بيتك، واعنتني على اداء نسكي، اللهم فان كنت قد رضيت عني فازداد عني زضا، والا فمن الان فارضى عني قبل ان تنا عن بيتك داري، فهذا اوان انصر افي غير مستبدل بك ولا ببيتك الحرام، اللهم اصحبني العافية في بدني والصحة في جسمي، واعني على طاعتك وعبادتك ما حييت، واسالك من خيري الدنيا والاخرة

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর