,

লারা-কপিল দেবকে ছাড়িয়ে মোসাদ্দেকের নতুন ইতিহাস

news-image

স্পোর্টস ডেস্ক।।  ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ফিফটিতে ব্রায়ান লারা ও কপিল দেবসহ কিংবদন্তি অনেক ক্রিকেটারকে পেছনে ফেলে দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। কপিল দেব সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৮৩ সালের ২৯ মার্চ ২১ বলে ফিফটি করে দ্রুততম ফিফটির তালিকায় নাম লেখান। আর ব্রায়ান লারা ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ২৩ বলে ফিফটি করেছিলেন।

দ্রুততম ফিফটিতে বিশ্বের সবচেয়ে দ্রুততম ফিফটি করেছেন এবিডি ভিলিয়ার্স। আর বাংলাদেশের সবচেয়ে দ্রুততম ফিফটির তালিকায় নাম ছিল আশরাফুলের। ২০০৫ সালে নটিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে মোহাম্মদ আশরাফুল ও আবদুর রাজ্জাকের ২১ বলে ফিফটির রেকর্ডটি পেছনে ফেলেছেন মোসাদ্দেক। ওই ম্যাচে আশরাফুল ৯৪ রান করেন। তার সেই ঐতিহাসিক ইনিংসটি ছিল ৩টি ছক্কা ও ১১টি চারে সাজানো।

২০১৩ সালের ৫ মে বুলাওয়েতে বাংলাদেশের আবদুর রাজ্জাক জিম্বাবুয়ের বিরুদ্ধে ২১ বলে ফিফটি করেছিলেন। তার ইনিংসটি ছিল ৫টি ছক্কা ও ৪টি চারে সাজানো।

ওয়ানডে ক্রিকেটে এবিডি ভিলিয়ার্সের ১৬ বলে অর্ধশত রানটিই এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম ফিফটি। দক্ষিণ আফ্রিকার এ তারকা ব্যাটসম্যান ২০১৫ সালে জোহান্সবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ রেকর্ড গড়েন। শেষ পর্যন্ত তিনি ১৪৯ রানের ইনিংস উপহার দেন। এতে তিনি ১৬টি ছক্কা ও ৯টি চার হাঁকিয়েছিলেন। ১৭ বলে ফিফটি রয়েছে শ্রীলংকার জয়সুরিয়া, পেরেরা ও নিউজিল্যান্ডের গাপটিলের। ১৮ বলে ফিফটির ইনিংস দেখেছে ক্রিকেট বিশ্ব ৮ বার। এর মধ্যে শহীদ আফ্রিদি একাই তিনবার ১৮ বলে ফিফটি করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর