,

মাহে রমজানের কিছু সুন্নত আমল

news-image

ইসলাম ডেস্ক।। অশেষ ফজিলতপূর্ণ ইবাদত রোজা। রোজাদার আল্লাহর প্রিয় বান্দা। তাই একজন রোজাদার মানুষের কাছেও প্রিয় পাত্র। রোজা রেখে এমন কোনো কাজ করা উচিত নয়, যার ফলে মানুষ কষ্ট পেয়ে থাকে। রোজাদারের উচিত সকল সুন্নত আমল স্বযত্নে অনুসরণ করা। রোজাদারের সুন্নত আমলগুলো হচ্ছে, রোজাদারকে কেউ গালি দিলে অথবা তার সঙ্গে ঝগড়া করলে এর বিনিময়ে তার সঙ্গে ভালো ব্যবহার করে বলবে: ‘আমি রোজাদার’।

রোজাদারের জন্য সেহেরি খাওয়া সুন্নত; সেহেরির মধ্যে রয়েছে বরকত।
অনতিবিলম্বে ইফতার করা সুন্নত; আর দেরিতে সেহরি খাওয়া সুন্নত।

কাঁচা খেজুর দিয়ে ইফতার করা; কাঁচা খেজুর না পেলে শুকনো খেজুর দিয়ে; শুকনো খেজুরও না পেলে পানি দিয়ে ইফতার করা সুন্নত। রোজাদারের বেশি বেশি দোয়া করা মুস্তাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না। ১. ন্যায়পরায়ণ শাসক। ২. রোজাদার; ইফতার করার পূর্ব পর্যন্ত। ৩. মজলুমের দোয়া।’ (মুসনাদে আহমাদ: ৮০৪৩) মুসনাদ কিতাবের পাঠোদ্ধারকারী সম্পাদকগণ হাদীসটিকে অন্যান্য সহায়ক সনদ ও হাদীসের ভিত্তিতে ‘সহিহ’ বলেছেন।

ইমাম নববী (রহ.) বলেছেন, রোজাদারের জন্য রোজা পালনের সময় নিজের জন্য, প্রিয় মানুষের জন্য এবং সকল মুসলমানের দুনিয়া ও আখেরাতের গুরুত্বপূর্ণ বিষয়ে দোয়া করা মুস্তাহাব। (আল-মাজমু (৬/৩৭৫)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর