,

কোরআনের আলোকে পাঁচ ওয়াক্ত নামাজ প্রমাণিত

news-image

ইসলাম ডেস্ক।।  অনেকেই বলে থাকেন ‘পাঁচ ওয়াক্ত নামাজ কুরআন দ্বারা প্রমাণিত নয়’। অথচ আল্লাহ তাআলা মেরাজের রাতে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ৫০ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্ত নামাজ নির্ধারিত করে উম্মতের জন্য উপহারস্বরূপ পেশ করেন। আর আমাদের জন্য প্রতিদিন এ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কে করেছেন ফরজ। নামাজের এ ওয়াক্তগুলো পবিত্র কুরআনুল কারিমের আয়াত দ্বারা প্রমাণিত। কোন কোন সময় এ নামাজ আদায় করতে হবে তারও নির্দেশ এসেছে কুরআনে হাকিমে। অনেকেই বলে থাকেন, কুরআনে পাঁচ ওয়াক্ত নামাজের নির্দেশনা কোথায়? কুরআনে তো এ কথা উল্লেখ নেই।

বাস্তবতা হলো, পবিত্র কুরআনুল কারিমের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ নির্ধারিত। আল্লাহ তাআলা সময়গুলো সুস্পষ্ট করে দিয়ে বলেন- ‘সুতরাং তোমরা আল্লাহর তাসবিহ আদায় কর, যখন সন্ধ্যায় (মাগরিব ও ইশার নামাজ দ্বারা) উপনীত হবে এবং সকালে (ফজর নামাজ দ্বারা) উঠবে। আর অপরাহ্নে (আসর নামাজ দ্বারা) ও জোহরের সময়ে। আর আসমান ও জমিনে সব প্রশংসা একমাত্র তাঁরই।’ (সুরা রূম : আয়াত ১৭-১৮) আল্লাহ তাআলা সুরা রূমের উল্লেখিত দু’টি আয়াতে তাসবিহ বলতে নামাজ পড়াকে বুঝিয়েছেন। এ আয়াতদ্বয়ে যে সময়ের কথা বলা হয়েছে তা হলো- পাঁচ ওয়াক্ত নামাজের সময়ের কথা।

প্রথম আয়াতে ‘তুমসুনা’ (সন্ধ্যা) শব্দ দ্বারা মাগরিব ও ইশা, ‘তুসবিহুন’ (সকাল) শব্দ দ্বারা ফজর নামাজকে বুঝিয়েছেন। আর দ্বিতীয় আয়াতে ‘আশিয়ান’ (বিকাল/অপরাহ্ন) শব্দ দ্বারা আসর নামাজ এবং ‘তুজাহিরুন’ (দুপুর) শব্দ দ্বারা জোহর নামাজের সময়ের উল্লেখ করেছেন। (সূত্র : ফাতহুল কাদির, আহসানুল বয়ান) আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার যাবতীয় ফেতনা-ফাসাদ সৃষ্টিকারীদের কুমন্ত্রণা থেকে মুক্ত থেকে যথাসময়ে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর