,

যেসব সতর্কতা অবলম্বন করবেন তরমুজ কিনার সময়

news-image

স্বাস্থ্য ডেস্ক।। গরমের হাত থেকে রক্ষা সাথে মুখের স্বাদ মেটাতে তরমুজের জুডি মেলা ভার। স্বভাবতই বছরের এ সময়টাতেই বাজার তরমুজে সয়লাব থাকে। বিভিন্ন রকমের তরমুজ পাওয়া যাচ্ছে বাজারে। তবে এসব তরমুজ কিনতে সতর্কতা অবলম্বন না করলে আপনাকে নিশ্চিত ঠকতে হবে। তাই তরমুজ কিনতে আপনাকে কিছু কৌশল জানতে হবে।

প্রথমে তরমুজটি হাতে নিয়ে দেখুন। যদি ভারী হয় তাহলে বুঝবেন সেটি পাকা ও রসালো। দেখুন তরমুজের গায়ে হলুদ ঘোলাটে দাগ আছে কিনা। সূর্যের আলোয় তরমুজের গায়ে এমন দাগ তৈরী হয়। আর যদি দেখেন দাগ হালকা, তাহলে বুঝবেন কাঁচা থাকতেই তরমুজ তুলে ফেলা হয়েছে।

তরমুজের গায়ে হাত দিয়ে আঘাত করুণ। যদি দেখেন গভীর, ভারী শব্দ হচ্ছে তাহলে বুঝবেন পাকা তরমুজ। আর ফাঁপা হলে বুঝবেন এখনো পাঁকেনি। পাকা তমেুজের গা সমান ও সব দিক থেকে একই রকম। কোন দাগ থাকবে না।

পাকা তরমুজের রং গাঢ সবুজ ও কালচে হবে। যদি হালকা সবুজ ও চকচকে রঙের হয় তাহলে বুঝবেন তরমুজ এখনো পাকেনি। আর সবকিছুর পরও যদি না বুঝেন তাহলে তরমুজটি কেটে দেখুন। অবশ্য দোকানিরা আপনাকে এমন অনুমতি দিবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর