,

রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নাসিরনগরে বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার বিকালে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল কবিরের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত ফান্দাউক ও শ্রীঘর আক্তারনগর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় শ্রীঘরে পচাঁ খেজুর বিক্রির অপরাধে আলম মিয়াকে দুই হাজার টাকা ও ফান্দাউক বাজারে মাখন ঘোষের মিষ্টির দোকানে মিষ্টির খালি প্যাকেটের ওজন ১৯১ গ্রাম হওয়ায় ৫০০০ টাকা জরিমানা করেন ।

এছাড়াও ৮ কেজি পচাঁ খেজুর ও মিষ্টির কার্টুন জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় দেখা যায়,বেশির ভাগ দোকানে কোন মূল্য তালিকা ছিলনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির প্রাথমিকভাবে ব্যবসায়ীদের হুশিয়ারীর পাশাপাশি নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে বিশুদ্ধ খাবার নিশ্চিত করতে ও দ্রব্যমূল্য স্থিশীল রাখার লক্ষ্যে উপজেলার বিভিন্ন হাটবাজারে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এছাড়া প্রতিটি বাজার মনিটরিং করা হচ্ছে ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর