,

দুর্যোগ সহনীয় ঘর পাচ্ছে ২১২ দরিদ্র পরিবার

news-image

রংপুর প্রতিনিধি : নীলফামারীতে দরিদ্র ২১২ পরিবারকে সরকারি উদ্যোগে ‘দুর্যোগ সহনীয় ঘর’ নির্মাণ করে দেওয়া হচ্ছে। চলতি অর্থ বছরের বিশেষ বরাদ্দে এসব ঘর পাচ্ছেন গৃহহীন মানুষরা। ইতোমধ্যে ঘর নির্মাণ বিষয়ক কার্যক্রম শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট দফতর।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বিশেষ ঘর পাওয়া ২১২টি পরিবারের মধ্যে রয়েছে ডোমারে ৩২টি, ডিমলায় ৩৬টি, সদরে ৩৮টি, জলঢাকায় ৪৪টি, কিশোরগঞ্জে ৩২টি এবং সৈয়দপুরে ৩০টি। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হবে ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এ হায়াত জানান, ইতোমধ্যে উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জানিয়ে দেয়া হয়েছে। উপজেলা থেকে তালিকা আসলে আমরা ঘর নির্মাণের কাজ শুরু করে দিবো।

তিনি জানান, চলতি অর্থ বছরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির বিশেষ বরাদ্দে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। সরকারের এটি পাইলট প্রকল্প। এতে জেলায় সরকারের ব্যয় হবে ৫ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৫৭২ টাকা।

নীলফামারীর জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বলেন, প্রকৃতপক্ষে দরিদ্র মানুষরা যাতে এই সুবিধা পান সেটা আমরা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্দেশ্য যাতে ব্যাহত না হয় সেজন্য জেলা প্রশাসন মনিটরিং করবে।

তিনি জানান, সুবিধাভোগী যাদের ৩ শতাংশ জমি রয়েছে তাদের জমির ওপর এই ঘর নির্মাণ করে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো