,

রংপুরে গরু চুরি করতে গিয়ে মাংস বিক্রেতা আটক

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে গরু চুরি করে গোপনে জবাই করার অভিযোগে মাংস বিক্রেতা মাসুম মিয়াকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে নগরীর পীরজাবাদ শেখ পাড়ায় চুরি করার সময় এলাকাবাসী গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। চোর মাসুম একই এলাকার নুরজামানের ছেলে।

রংপুর মেট্টোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাসুম মিয়া নগরীর টার্মিনাল এলাকায় মাংস বিক্রি করতো। প্রায়ই সময় বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে গোপনে জবাই করে বিক্রি করতো সে। শুক্রবার ভোর পাঁচটার দিকে নগরীর পীরজাবাদ শেখপাড়ার মোকছেদ আলীর বাড়িতে প্রায় বিশ টাকা মূল্যের একটি গুরু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরে সে। এসময় এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) মুর্শিদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরকে আটক করে গরু উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

রংপুর মেট্টোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, চোরকে আটক করা হয়েছে। গরুর মালিকের ছেলে মোফাজ্জল এ বিষয়ে মামলা দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর