সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হুড়মুড়িয়ে ধসে পড়ল বহুতল ভবন, নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ হুড়মুড়িয়ে ধসে পড়ল বহুতল ভবন। চীনের সাংহাই শহরে একটি বাণিজ্যিক ভবন ধসে ১০ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সাংহাইয়ের চেঞ্জনিং জেলার জোহা রোডের ওই ভবনটির পুনঃসংস্কারের কাজ চলছিল। আর সেই কাজ চলাকালীনই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ওই ভবনটি ধসে পড়ে। সেই সময় কংক্রিটের পিলার ও কাঠের বিম ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

ধ্বংসাবশেষের নিচ থেকে এখনও পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১০ জন মৃত বলে জানা গিয়েছে।

এর আগে এক বিবৃতিতে সাতজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। তবে এখনও পর্যন্ত আর কেউ ওই ভবনের নিচে চাপা পড়ে আছে কিনা তার খোঁজ করছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজ এখনও চলছে বলে জানা গিয়েছে।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান