সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মসমর্পণকারীরা মাদক ব্যবসায় ফিরলে কঠোর পরিণতি : আইজিপি

news-image

চাঁদপুর প্রতিনিধি : পুলিশের কাছে আত্মসমর্পণকারীরা পুনরায় মাদক ব্যবসায় ফিরে গেলে তাদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

আইজিপি বলেন, ভুল বুঝে নিজেদের সংশোধন করে তারাও যদি দেশ গড়ায় শরিক হয়, তাতে সবারই মঙ্গল। তবে আত্মসমর্পণের পরও যদি তাদের বিরুদ্ধে মামলা থাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, এসব মাদক কারবারিকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীরউত্তম, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান, জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিশিষ্টজন।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর