,

খালেদা জিয়ার মুক্তি ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে: অলি

news-image

অনলাইন ডেস্ক : ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ঠেকাতে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। তার মুক্তির জন্য এলডিপি সারাদেশে জনমত গড়ে তুলবে।

শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে দলের এক ইফতার মাহফিলে একথা বলেন তিনি। কর্নেল অলি বলেন, রাজনীতিতে অনেকে নিজেকে খালেদা জিয়ার চেয়েও বড় নেতা মনে করেন। কাজেই তিনি জেল থেকে বের হলে অনেকের অসুবিধা হতে পারে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এ কথা বলতে দ্বিধা নেই যে নেত্রীকে মুক্ত করতে যেটা করার দরকার ছিল তা তারা করতে পারছেন না। হয় দলের শীর্ষ নেতারা সক্ষম নয়, অথবা তাদের করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল। তাই বিএনপি বর্তমানে মুখথুবড়ে পড়েছে-এটি ঠিক নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়া আজ কারাগারে বন্দি আছেন। গোটা দেশও আজ কার্যত বন্দি। তাই খালেদা জিয়া এবং বন্দি দেশটাকে মুক্ত করার জন্য সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।

এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের পরিচালনায় ইফতারে বিএনপি নেতাদের মধ্যে আব্দুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শওকত মাহমুদ, ড. আসাদুজ্জামান রিপন, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত; ২০ দলীয় জোট নেতাদের মধ্যে জামায়াতের আব্দুল হালিম, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) জাফরুল্লাহ লাহরী, জাগপার খন্দকার লুৎফর রহমান, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : সমকাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর