মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

news-image

রাজধানীতে আজ শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় তীব্র বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল বারেক রাত ১০টায় জাগো নিউজকে জানান, ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ের সময় রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মুষলধারে বৃষ্টি হওয়ায় স্বল্প সময়ে এ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলেও জানান তিনি।

আজ দিনভর আকাশে মেঘের ঘনঘটা ছিল না। প্রচণ্ড গরমে রাজধানীসহ সারাদেশের মানুষ হাঁপিয়ে উঠেছিল।অনেকটা অপ্রত্যাশিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ইফতারের আগে এবং রাজধানীতে ইফতারের পরপরই প্রচণ্ড ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। তীব্র গরমের পর বৃষ্টিপাত অনেকের জন্য আরামদায়ক হলেও রাজধানীসহ সারাদেশে বজ্রপাতে-ঝড়ে প্যান্ডেল ভেঙে কমপক্ষে পাঁচজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। একজন পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতের নাম শফিকুল ইসলাম (৩৬)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে ইফতারের আগে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় বজ্রপাতে দুইজন নিহত হন।

এদিকে বৈরী আবহাওয়ায় ঢাকায় নামতে না পেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অপর একটি বেসরকারি বিমান সংস্থার দুটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী বিমানের ফ্লাইট (বিজি-৪৯২) চট্টগ্রামে অবতরণ করে। এরপর সৈয়দপুর থেকে ঢাকামুখী রিজেন্ট এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট (১৫৮) চট্টগ্রামে অবতরণ করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক