,

ঝড়ে খসে পড়া ইটের আঘাতে বিএনপি নেতা নিহত

news-image

রাজশাহীর পুঠিয়ায় ঝড়ে খসে পড়া ইটের আঘাতে মারা গেছেন স্থানীয় বিএনপি নেতা আবদুস সোবাহান সরকার (৬৫)। শুক্রবার বিকেলে উপজেলার বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে।নিহত আবদুস সোবাহান সরকার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহমেদ বলেন, বিকেলে আবদুস সোবাহান সরকার বানেশ্বর বাজারে তার আড়তে বসেছিলেন। ওই সময় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ের তাণ্ডবে ওপর থেকে খসে পড়া ইটের আঘাতে মাথায় মারাত্মক আঘাত পান তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া পথে তার মৃত্যু হয়।

এদিকে বিকেল ৫টার দিকে রাজশাহী জুড়েই ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু এলাকায় ঝড়ে ঝরে পড়েছে আম। এছাড়া উঠতি বোরো ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিরও খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে এনিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অপরদিকে প্রচণ্ড ঝড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছেপরে সেগুলো সরিয়ে নেয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর