,

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো শ্রমিকের

news-image

পাবনার চাটমোহরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে ফরিদ হোসেন (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন ঈসা আহমেদ নামে অপর এক নির্মাণ শ্রমিক। তাকে গুরতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত ফরিদ উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের বক্কার হোসেনের ছেলে। আহত ঈসা পৌর শহরের নারিকেল পাড়া মহল্লার মৃত কালু খাঁর ছেলে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেলে পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লায় অধ্যাপিকা খালেদা আক্তারের নির্মাণাধীন ভবনের সামনে প্রায় চল্লিশ ফুট গভীর সেপটিক ট্যাংকের নিচে থেকে ময়লা পরিস্কারের জন্য তার বাবা শেখ ইমদাদুল হক চাঁদু নির্মাণ শ্রমিক ফরিদকে নিচে নামতে বলেন।

ফরিদ সেপটিক ট্যাংকির নিচে নেমে কাজ করার সময় জ্ঞান হারিয়ে ফেলে। দীর্ঘসময় তার (ফরিদ) কোনো সাড়াশব্দ না পেয়ে ঈসা নামে অপর আরেক শ্রমিক তাকে উদ্ধারে নিচে নামলে তিনিও অসুস্থ হয়ে পড়েন।পরে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসে কর্মীরা ঘণ্টাখানেকের চেষ্টায় দু’জনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহতাবস্থায় ঈসাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় তরিকুল ইসলাম নামে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান সদস্য অসুস্থ হয়ে পড়েন।চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, মৃত নির্মাণ শ্রমিকের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে বা মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর