,

ফিলিস্তিনিদের ইফতারের জন্য ১৪ কোটি টাকা দিলেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদো যত বড় খেলোয়াড়, তার চেয়েও বড় মনের মানুষ। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে এর আগে অনেক সময়ই অনেককে সাহায্য করতে দেখা গেছে পর্তুগিজ যুবরাজকে।

দুস্থ ও অসহায় মানুষদের জন্য সবসময়ই প্রাণটা কাঁদে রোনালদোর। বিশেষ করে অসহায় মুসলমানদের জন্য তার যুদ্ধটা অন্যরকম। ২০১২ সালে নিজের গোল্ডেন বুট নিলামে তুলে প্রাপ্ত অর্থ ফিলিস্তিনিদের দান করে দিয়েছিলেন জুভেন্টাস সুপারস্টার।

এখন চলছে রমজান মাস। মুসলমানরা এই মাসে সিয়াম সাধনা করেন। কিন্তু যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অনেক মানুষ ঠিকমতো সেহরী-ইফতারও করতে পারছেন না।

বঞ্চিত এই মানুষদের কথা ঠিকই মাথায় রেখেছেন রোনালদো। তাদের কষ্টের ভাগটা তিনিও নিচ্ছেন। ফিলিস্তিনের এই অসহায় মানুষদের ইফতারের জন্য নিজের অ্যাকাউন্ট থেকে দেড় মিলিয়ন ইউরো দান করে দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা।

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের অনৈতিক আচরণের বরাবরই বিরোধী রোনালদো। এর আগে ২০১৩ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইসরায়েল খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদলে অস্বীকৃতি জানিয়েছিলেন সিআর সেভেন। বিভিন্ন সময় তিনি যুদ্ধবিরোধী বক্তব্যও দিয়েছেন।

বিশ্বজুড়ে যখন মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত, ঠিক এই সময়টায় ভিন্ন ধর্মাবলম্বী হয়েও মুসলমানদের জন্য রোনালদোর নানা উদ্যোগ আর সহযোগিতা প্রশংসা কুড়াচ্ছে সবার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর