,

বৃষ্টি বাগড়ায় খেলা হবে ২৪ ওভারের

news-image

স্পোর্টস ডেস্কঃ ওয়ালটন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বৃষ্টি থামার পর খেলা শুরুর অপেক্ষায় রয়েছে দুই দল। মাঠ পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত জানিয়েছেন আম্পায়াররা। বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় শুরু হবে খেলা। বৃষ্টিতে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ২৪ ওভারে। খেলা বন্ধ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভার ১ বলে করেছিল বিনা উইকেটে ১৩১ রান। এখন তাদের ইনিংসে বাকি আছে ৩ ওভার ৫ বল।

আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের এই ফাইনালে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।

শুক্রবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নামার আগেই দুঃসংবাদ দিলেন অধিনায়ক মাশরাফি। টস করার সময় তিনি নিশ্চিত করেছেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে ট্রফি জেতার লড়াইয়ে নামতে পারছেন না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে পাওয়া চোটটাই ছিটকে দিয়েছে সাকিবকে।

রবিন লিগে দুই দলের মুখোমুখি দুই সাক্ষাতেই জিতেছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর, দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা।

শিরোপার মঞ্চে বাংলাদেশ একাদশে পরিবর্তন হয়েছে তিনটি। সাকিবের জায়গায় দলে ঢুকেছেন আগের ম্যাচে বিশ্রাম পাওয়া ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে ফিরেছেন বিশ্রাম পাওয়া সৌম্য সরকারও। তাতে বাইরে চলে গেছেন লিটন দাস। আগের ম্যাচে বিশ্রাম পাওয়া মোস্তাফিজুর রহমান ফিরেছেন। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন রুবেল হোসেন।

বিশ্বকাপের আগে শিরোপা জিততে পারলে মিলবে প্রেরণার বাড়তি রসদ। এমন ম্যাচে সাকিবের না থাকা দুঃসংবাদই। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সাইড স্ট্রেইনে চোট পান সাকিব। শঙ্কা জাগানিয়া সেই চোটে ব্যাটিং অসমাপ্ত রেখে সাজঘরে ফিরে যেতে হয়েছিল তাকে।

সাকিববিহীন ম্যাচে স্পটলাইট থাকছে টাইগার দলপতি মাশরাফী বিন মোর্ত্তজার দিকে। ফাইনালে আর মাত্র তিন উইকেট পেলে করে ফেলবেন অধিনায়ক হিসেবে উইকেটের সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে একশ’র বেশি উইকেট আছে মাত্র তিনজনের। ওয়াসিম আকরাম, ইমরান খান ও শন পোলক ছাড়া এই কীর্তি নেই অন্য কারো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর